গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন অনেক বড় একটা দেশ, যেখানে চীনা মানুষে ভরা!

চার্লস দ্য গল

(১৮৯০-১৯৭০)

ফরাসি রাজনীতিবিদ

সবাই নিজের হৃদয়কে অনুসরণ করতে বলে। আমি তাকে অনুসরণ করেছিলাম, অতঃপর সে ভেঙে গেছে।

আগাথা ক্রিস্টি

(১৮৯০-১৯৭৬)

ব্রিটিশ লেখক

পেশা হিসেবে রাজনীতি আসলে মন্দ নয়। এখানে আপনি সফল হলে অনেক পুরস্কার পাবেন, ব্যর্থ হলে পাবেন নিজের নামে বই লেখার সুযোগ।

রোনাল্ড রিগ্যান

(১৯১১-২০০৪)

মার্কিন রাজনীতিবিদ

আমাদের বয়স যত বাড়ে, ততই তিনটি বিষয় দেখা যায়। প্রথম বিষয়টি হলো আমাদের স্মৃতিশক্তি কমতে শুরু করে। আর বাকি দুটি বিষয় আমি ভুলে গেছি।

নরম্যান উইজডম

(১৯১৫-২০১০)

ব্রিটিশ অভিনয়শিল্পী

একমাত্র বইপত্রেই গরিব হয়ে বেঁচে থাকা আনন্দদায়ক।

সিডনি শেলডন

(১৯১৭-২০০৭)

মার্কিন লেখক

জীবন হচ্ছে খেলা, আর টাকা দিয়ে আমরা সেই খেলার স্কোর গণনা করি।

টেড টার্নার

(১৯৩৮)

অস্ট্রেলীয় ব্যবসায়ী

জেলে গেলে আপনার বন্ধু সংখ্যা বাড়বেই।

ক্রেইগ চার্লস

(১৯৬৪)

ব্রিটিশ অভিনয়শিল্পী

গুজব ছড়ানোর জন্য ইন্টারনেটের চেয়ে উপযুক্ত আর সস্তা মাধ্যম একটাও নেই।

এভগেনি মোরোজোভ

(১৯৮৪)

বেলারুশীয় সাংবাদিক ও গবেষক

সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র