গুণীজন কহেন
ইংল্যান্ড হচ্ছে নারীদের জন্য স্বর্গ, পুরুষদের জন্য আত্মশুদ্ধির জায়গা আর ঘোড়াদের জন্য নরক।
জন ফ্লোরিও (১৫৫৩-১৬২৫)
ইতালীয় ভাষাবিদ
জার্মানরা খুবই রসিক জাতি। তারা সব সময় তাকেই নেতা হিসেবে নির্বাচন করে যে কিনা জার্মানরা যেদিকে যেতে চায় তার উল্টো দিকে নিয়ে যায়।
গারট্রুড স্টাইন (১৮৭৪-১৯৪৬)
মার্কিন লেখক
আপনার শত্রুকে ক্ষমা করে দিন, কিন্তু কোনো দিনও শত্রুর নাম ভুলবেন না।
জন এফ কেনেডি
(১৯১৭-১৯৬৩)
সাবেক মার্কিন প্রেসিডেন্ট
যে চিকিৎসকের টেবিলে মৃত গাছ দেখবেন, তাঁর কাছে দ্বিতীয়বার না যাওয়াই ভালো।
এরমা বমবেক (১৯২৭-১৯৯৬)
মার্কিন লেখক
বন-জঙ্গলে আগুন লাগার প্রথম কারণটাই হচ্ছে গাছপালা।
প্যাট পলসেন (১৯২৭-১৯৯৭)
মার্কিন অভিনয়শিল্পী
আমি বড় হয়েছি কি না, সে ব্যাপারে এখনো নিশ্চিত নই!
জনি ডেপ (১৯৫৩)
মার্কিন অভিনয়শিল্পী
গ্রন্থনা: জাহিদ হোসাইন খান
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র