গুণীজন কহেন
সবাই বলে কোনো কিছুই অসম্ভব নয়, কিন্তু আমি তো প্রতিদিন কিছুই করি না।
এ এ মিলনে
(১৮৮২-১৯৫৬)
ব্রিটিশ লেখক
ভালোবাসা হলো পিঠে ব্যথার মতো। এক্স-রেতে দেখা যায় না। কিন্তু আপনি জানেন জিনিসটা আছে।
জর্জ বার্নস
(১৮৯৬-১৯৯৬)
মার্কিন অভিনয়শিল্পী
আমি পুরুষদের শত্রু, নারীদের শত্রু। আমি বিড়াল থেকে শুরু করে গরিব তেলাপোকারও শত্রু। আমি শুধু ঘোড়া দেখলেই ভয় পাই।
নরম্যান মেইলার
(১৯২৩-২০০৭)
মার্কিন লেখক
মানুষ যদি অন্য সব প্রাণীর মতো সৎ হয়, তাহলে আমাদের সঙ্গে ওদের কি আর কোনো পার্থক্য থাকে?
টিপ্পি হেড্রেন
(১৯৩১)
মার্কিন অভিনয়শিল্পী
মজার ব্যাপার হলো, সাহিত্যে কেউ কখনো শৌচাগারে যায় না।
টম বেকার
(১৯৩৪)
ইংরেজ অভিনয়শিল্পী
আমার বন্ধুরা বলে আমি নাকি কারও সঙ্গে মিশতে পারি না। অথচ ওরা আমাকে চেনেই না।
গ্যারি শ্যান্ডলিং
(১৯৪৯-২০১৬)
মার্কিন অভিনয়শিল্পী
একজন ভালো স্বামী হওয়া ঠিক একজন স্ট্যান্ডআপ কমেডিয়ান হওয়ার মতোই। অন্ততপক্ষে ১০ বছর পর আপনি বলতে পারবেন যে আপনার কেবল শুরু।
জেরি সিনফিল্ড
(১৯৫৪)
মার্কিন অভিনয়শিল্পী
সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র