গুণীজন কহেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভালো স্মৃতিশক্তি না থাকলে কোনো মানুষ সফল মিথ্যাবাদী হতে পারে না।
আব্রাহাম লিংকন (১৮০৯-১৮৬৫)
সাবেক মার্কিন প্রেসিডেন্ট
তোষামোদী হচ্ছে সুগন্ধির মতো। গন্ধ নিতে হয়, গলে যাওয়া যাবে না।

জশ বিলিংস (১৮১৮-১৮৮৫)
মার্কিন লেখক
সংবাদপত্র হচ্ছে উচ্চ রক্তচাপ পরিবহনকারী একটি ভ্রাম্যমাণ গ্রন্থাগার।

আর্থার বেয়ার (১৮৮৬-১৯৬৯)
মার্কিন সাংবাদিক
যে বন্ধু আপনাকে ভোর চারটায় ফোন করতে পারে, তাকে গুরুত্ব দিন।

.
.

মারলেন ডিয়েট্রিচ (১৯০১-১৯৯২)
মার্কিন অভিনয়শিল্পী
প্রতিবেশীর চিৎকার-চেঁচামেচি সহ্য করতে পারলে আপনি সহ্যশীল হয়ে উঠবেন।

ফ্র্যাঙ্কলিন পি জোন্স (১৯০৮-১৯৮০)
মার্কিন সাংবাদিক
অলিম্পিকে দ্বিতীয় হলে আপনি রৌপ্যপদক পাবেন, রাজনীতিতে দ্বিতীয় হলে আপনাকে সবাই ভুলে যাবে।

রিচার্ড নিক্সন (১৯১৩-১৯৯৪)
সাবেক মার্কিন প্রেসিডেন্ট

কোনো বিষয়ে অতিরিক্ত আবেগ থাকলে তা কমানোর জন্য আরেকটি বিষয় খুঁজে নিন।

ম্যাসন কুলে (১৯২৭)

মার্কিন শিক্ষাবিদ

সব সময়ই কিছু না করার কারণে আমার হাতে অনেক সময় থাকে।

ফিলিসিয়া রাশাদ (১৯৪৮)

মার্কিন অভিনয়শিল্পী

নারীরা যখন বিষণ্ন থাকেন, তখন তাঁরা হয় কোথাও খেতে যান, নয়তো কেনাকাটা করেন। অন্যদিকে পুরুষেরা বিষণ্ন থাকলে আরেক দেশ আক্রমণ করেন। পুরো বিষয়টাই দৃষ্টিভঙ্গির পার্থক্য।

এলায়েন বুসলার (১৯৫২)

মার্কিন অভিনয়শিল্পী

গ্রন্থনা: জাহিদ হোসাইন খান

সূত্র: ব্রেইনি কোটস ডটকম, যুক্তরাষ্ট্র