গুণীজন কহেন
সেই বিড়ালটাই চালাক, যে পনির খেয়ে নিশ্বাস ছাড়ে ইঁদুরের গর্তের মুখে।
ডব্লিউ সি ফিল্ডস
(১৮৮০-১৯৪৬)
মার্কিন অভিনয়শিল্পী
মানুষ তখনই ঘোড়ার মতো কাজ করে, যখন বস তার ওপর চড়ে বসে।
গ্যাব্রিয়েল হিটার
(১৮৯০-১৯৭২)
মার্কিন সাংবাদিক
সব সময় নিজেকে অনন্য ভাবুন, যেমনটা অন্যরা সবাই নিজেকে ভাবে।
মার্গারেট মিড
(১৯০১-১৯৭৮)
মার্কিন বিজ্ঞানী
প্রতিটি নতুন বছরই একেকটি চিহ্নিত সন্ত্রাসীর সরাসরি উত্তরসূরি।
অগডেন ন্যাশ
(১৯০২-১৯৭১)
মার্কিন কবি
যখন আপনি উন্মাদ, তখন সারাক্ষণ উন্মাদনায় ব্যস্ত থাকাই বুদ্ধিমানের কাজ।
সিলভিয়া প্লাথ
(১৯৩২-১৯৬৩)
মার্কিন কবি
স্কিং আসলে বাইরে ঘোরাঘুরির আনন্দ আর মুখের ওপর গাছের আঘাতের সমন্বয় মাত্র।
ডেভ বারি
(১৯৪৭)
মার্কিন সাংবাদিক
আমি সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার বলতে চাই, যেমনটা হ্যাপি ছিল না এই বছরটা।
রবার্ট ক্লার্ক
(১৯৫৭)
অস্ট্রেলীয় রাজনীতিবিদ
নতুন বছরের পার্টিতে আমার লক্ষ্য থাকে কার সঙ্গে এসেছিলাম তা মনে রাখা।
মেলানি হোয়াইট
(১৯৮৬)
মার্কিন ডিজাইনার
গ্রন্থনা: আলিয়া রিফাত ও জাহিদ হোসাইন খান
সূত্র: ব্রেইনি কোটস ডটকম এবং টুইটার, যুক্তরাষ্ট্র