গুণীজন কহেন
ইতিহাস থেকে আব্রাহাম লিংকনকে যতটুকু জেনেছেন তাতে আপনাদের কী মনে হয়? তিনি আজ বেঁচে থাকলে কী করতেন?
—গৃহযুদ্ধের স্মৃতিকথা লিখতেন।
—রাষ্ট্রপতিকে উপদেশ দিতেন।
—পাগলের মতো কফিনের ভেতর আঁচড় কাটতেন।
ডেভিড লেটারম্যান, মার্কিন টিভি উপস্থাপক
কারাতে হলো এমন এক ধরনের মার্শাল আর্ট, মানুষ বছরের পর যেটির প্রশিক্ষণ লাভ করে শুধু হাত-পা ছুড়েই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বাজে কিছু চলচ্চিত্র তৈরি করতে পারে।
ডেভ ব্যারি, মার্কিন লেখক
মাছ ধরা এবং নদীর তীরে বেকুবের মতো দাঁড়িয়ে থাকার মধ্যে খুবই সূক্ষ্ম পার্থক্য আছে।
স্টিভেন রাইট, মার্কিন লেখক
সরকারের সঙ্গে তর্ক করা আসলেই কঠিন। মনে রাখবেন, তাদের আছে একটি অ্যালকোহলের ব্যুরো, তামাক এবং আগ্নেয়াস্ত্র; কাজেই তারা একজন নারীকে সন্তুষ্ট করার একটি বা দুটি উপায় ভালো করেই জানে ।
স্কট অ্যাডামস, মার্কিন লেখক
: কমিটি আসলে কী?
: অপ্রয়োজনীয় কিছু কাজ করার জন্য অযোগ্য কিছু লোকের নির্বাচিত একদল অনিচ্ছুক মানুষ।
মার্ক টোয়েন, মার্কিন সাহিত্যিক
সূত্র: ব্রেইনি কোটস ডটকম