গুণীজন কহেন

নাসার জন্য মহাকাশ এখনো একটি গুরুত্বপূর্ণ বিষয়।
ড্যান কোয়ায়েল, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট

পৃথিবীর একমাত্র সুখী শিল্পী হলো মৃত শিল্পী। কারণ, মৃত্যুর পর আপনি কিছু বদলাতে পারবেন না। পরজনমে সম্ভবত আমি একটি পেইন্টব্রাশ হয়ে জন্মাব।
সিলভারস্টার স্ট্যালন, হলিউড অভিনেতা
ইশ্! শুধু চেহারা যদি কথা বলতে পারত!
প্যাট সামারেল, মার্কিন বেসবল খেলোয়াড়

প্রতিটি মুহূর্তই আগেরটার চেয়ে উত্তেজনাকর ছিল।
লিন্ডা ইভানস, মার্কিন অভিনেত্রী
আমি ডায়েট কন্ট্রোল করি না। আমি শুধু ততটা খাই না, যতটা খেতে পছন্দ করি।
লিন্ডা ইভানজেলিস্টা, কানাডিয়ান মডেল

একজন ব্যাচেলরের জীবন একজন অবিবাহিত পুরুষের কাছে কোনো জীবনই নয়।
স্যামুয়েল গোল্ডউইন, মার্কিন চলচ্চিত্র প্রযোজক
আমি বোমা শব্দটা পছন্দ করি না। জিনিসটা বোমা নয়, জিনিসটা এমন কিছু, যা বিস্ফোরিত হয়।
জ্যাকস লে ব্যাঙ্ক, পরমাণু অস্ত্রবিষয়ক ফরাসি রাষ্ট্রদূত
সূত্র: ব্রেইনিকোটস ডটকম