গুণীজন কহেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন নারীর একজন পুরুষকে ততখানি প্রয়োজন, যতখানি একটি মাছের প্রয়োজন একটি জাল।
সিনথিয়া হেইমেল, লেখিকা
পুরুষেরা তাদের কাছে বোরিং যেকোনো কিছুই শ্রদ্ধা করে।
মেরিলিন মনরো, হলিউড অভিনেত্রী

একজন ব্যাচেলর হলো সেই ব্যক্তি, যে একই ভুল একবারও করেনি।
ফিলিস ডাইলার, মার্কিন অভিনেত্রী
স্কি হলো আনন্দ এবং গাছের সঙ্গে মুখে বাড়ি খাওয়ার একটি সংমিশ্রণ।
ডেভ ব্যারি, মার্কিন লেখক
প্রাপ্তবয়স্করা হলো সেকেলে শিশু।
ডক্টর স্যুজ, মার্কিন লেখক
আমি চাই আমার পোশাকগুলো ততটা টাইট হোক, যতটা হলে সবাই বুঝতে পারে যে আমি একজন নারী। সেই সঙ্গে ততটাই ঢিলেঢালা হোক, যতটা হলে সবাই বুঝতে পারে আমি একজন ভদ্রমহিলা।
মে ওয়েস্ট, মার্কিন অভিনেত্রী
সূত্র: ব্রেইনিকোটস ডটকম