গুণীজন কহেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান পৃথিবীটাই অর্থহীন, তাহলে আমাকে কেন অর্থপূর্ণ ছবি আঁকতে হবে?
পাবলো পিকাসো, স্প্যানিশ চিত্রকর
একটা সময় ছিল যখন সবাই বলত, জিম, যদি তুমি ভেংচি কাটো, তাহলে তোমার চেহারা ও রকমই হয়ে যাবে। আর এখন বলে, ওকে টাকা দাও।
জিম ক্যারি, হলিউড অভিনেতা
ভালো বক্তৃতা হওয়া উচিত নারীদের স্কার্টের মতো। বিষয়বস্তু বুঝিয়ে বলার মতো লম্বা এবং আগ্রহ সৃষ্টি করার মতো খাটো।
উইনস্টন চার্চিল, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী
স্কুলের পড়ালেখা ভুলে যাওয়ার পর যা বাকি থাকে তা হলো শিক্ষা।
অ্যালবার্ট আইনস্টাইন, জার্মান বিজ্ঞানী
গ্রন্থনা: আলিয়া রিফাত
সূত্র: ব্রেইনিকোটস ডটকম