গুণীজন কহেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব সময় সত্য কথা বলাই সর্বোত্তম পন্থা। যদি না আপনি একজন অসাধারণ মিথ্যাবাদী হন।
জেরোম কে জেরোম, ব্রিটিশ লেখক
আমরা আমাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা পাই যে অভিজ্ঞতা থেকে কেউ কিছু শেখে না।
জর্জ বার্নার্ড শ, আইরিশ নাট্যকার
সে হয়তো দেখতে বোকার মতো, কথাও বলে বোকার মতো। তাই বলে এসব দেখে আপনি বোকা বনে যাবেন না। সে আসলেই একটা বোকা।
গ্রুশো মার্ক্স, মার্কিন কৌতুক অভিনেতা
প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের তিনজন ব্যক্তি প্রয়োজন। একজন স্বপ্নবাজ, একজন ব্যবসায়ী এবং একজন বদমাশ।
পিটার ম্যাকআর্থার, মার্কিন আইস হকি খেলোয়াড়
গ্রন্থনা: আলিয়া রিফাত
সূত্র: ব্রেইনিকোটস ডটকম