গুপ্তধনের খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটলান্টিকে ১৯১৭ সালের নভেম্বরে জাহাজডুবি হয়েছিল। তাতে ছিল ২০ টন রুপা। জাহাজটি লন্ডন থেকে আসছিল ভারতের দিকে। কিন্তু কেন, তা জানা যায়নি। সম্প্রতি সেখানে সমীক্ষা ও তল্লাশি চালাতে গিয়ে ওই গুপ্তধনের হদিস পায় একটি দল। সমুদ্রের তলায় রুপার ভান্ডার দেখে চোখ কপালে উঠেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী দলের।সেই প্রাচীন কাল থেকেই মানুষ গুপ্তধনের সন্ধানে ছুটে চলেছে। তপ্ত মরুভূমি, অথৈ সাগর কিংবা বিশাল পর্বত—কোনো কিছুই তাকে বেঁধে রাখতে পারেনি, সব ভেঙেচুরে সে এগিয়ে গেছে। কেউ কেউ হয়তো সেই সোনার হরিণের সন্ধান পেয়েছে। কেউ আবার পায়নি। তবু থেমে থাকেনি গুপ্তধন অনুসন্ধানীদের যাত্রা। এ রকম গুপ্তধন খুঁজে বেড়াতে হবে টর্চলাইট ২ গেমের গেমারকে।গেমটির কাহিনি গড়ে উঠেছে টর্চলাইট নামের এক ছোট্ট শহরকে নিয়ে। শহরের আশপাশে বেশ কিছু গুহামুখ ও সুড়ঙ্গ রয়েছে, যেখানে লুকানো রয়েছে অনেক ধনসম্পদ। গল্পের বইয়ের মতো এখানেও গুপ্তধনের পাহারাদার হিসেবে রয়েছে ভয়ানক সব দৈত্য-দানব, পিশাচ ও জাদুকর। গেমারকে খেলার প্রথমে একটি নির্দিষ্ট চরিত্র বাছাই করে তাকে নিয়ে খেলতে হবে। গ্রামের মানুষের দেওয়া কাজ ও তাদের বিপদ থেকে উদ্ধার করার দায়ভার গ্রহণ করে প্রবেশ করতে হবে রহস্যময় সুড়ঙ্গের ভেতরে এবং বিচরণ করতে হবে বিপত্সংকুল স্থানে, যেখানে বাস করে নানা ধরনের ভয়ানক জীব ও ডাকাতের দল। সেখানে তাকে খুঁজে বের করতে হবে সোনা, অস্ত্র, বর্ম, জাদুমন্ত্রের বই, জীবনীশক্তি, জাদুকরি পানীয়সহ আরও অনেক কিছু। জীবন বাজি রেখে লড়াই করতে হবে গেমারকে, যা দিয়ে নিঃশব্দে কাজ শেষ করতে পারবে গেমার। আর এর গ্রাফিকস এতটাই ঝকঝকে যে গেমসটি খেলার সময় তার মাঝে হারিয়ে যাবেন নিবিড়ভাবে। কারণ, মনে হবে যেন আপনি নিজেই গেমটির চরিত্র। আর এতে অ্যাকশন ছবির রোমাঞ্চকর সব শব্দ যোগ করা হয়েছে। ফলে সব মিলিয়ে গেমসটি খেলার জন্য খুবই আন্দদায়ক।

যা যা প্রয়োজন

প্রসেসর: ইন্টেল পেন্টিয়াম ৪, ১.৮ গিগাহার্টজ

র‌্যাম: ৫১২ মেগাবাইট

ভিডিওকার্ড: ৬৪ মেগাবাইট থ্রিডি গ্রাফিকস কার্ড

ডাইরেক্ট এক্স: ৯.০

হার্ডডিস্ক: ৫ গিগাবাইট খালি জায়গা

সিডি-রম ড্রাইভ: ১৬ এক্স