গুরুত্বপূর্ণ তিনটি প্রোগ্রামের বিকল্প ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ভাইরাস বা স্পাইওয়্যার আক্রান্ত হলে সাধারণত রেজিস্ট্রি এডিটর, এমএস কনফিগার, টাস্ক ম্যানেজার এই তিনটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম বা ইউটিলিটি অকেজো হয়ে যায়।তাই আপনি যদি উইন্ডোজের সিস্টেম ফোল্ডারের পরিবর্তে অন্য জায়গায় রেখে এই তিনটি প্রোগ্রাম ব্যবহার করেন তাহলে এ সমস্যা অনেকটাই দূর হবে। এ জন্য xp EmergencyUtils নামের ১১ কিলোবাইটের প্রোগ্রামটি http://mediafire.com/?tzmynmbnwgx ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। নামানোর পর জিপ ফাইলটি আনজিপ করুন। এখন xp EmergencyUtils প্রোগ্রামে দুই ক্লিক দিন এবং Create Copies অপশনে ক্লিক করুন। এখন সি ড্রাইভে গিয়ে দেখুন EmergencyUtils নামের একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে, এই ফোল্ডারের ভেতর Copy_of_Taskmgr.exe, Copy_of_MSConfig.exe, Copy_of_Regedit.com নামে রেজিস্ট্রি এডিটর, এমএস কনফিগ ও টাস্ক ম্যানেজারের ব্যাকআপ কপি তৈরি হয়েছে। এই ইউটিলিটি প্রোগ্রামগুলো আপনি উইন্ডোজের মূল প্রোগ্রামের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন।—খালেদ মাহমুদ খান, টাঙ্গাইল