গুরুদাসপুরে তথ্যপ্রযুক্তির বিশেষ প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুরে ছেলে-মেয়েদের আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ কর্মসূচি দেখতে শ্রীলঙ্কান ন্যাশনাল ইয়ুথ সার্ভিস সেন্টারের ১২ সদস্যের একটি প্রতিনিধিদল সম্প্রতি গুরুদাসপুর ঘুরে যায়।প্র্রতিনিধিদলটি হোপ-৮৭ বাংলাদেশ পরিচালিত ‘অদিতি কম্পিউটার্স অ্যান্ড ট্রেনিং সেন্টার’ ঘুরে দেখে। যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় এবং হোপ-৮৭ বাংলাদেশের উদ্যোগে যুব বিনিময় কর্মসূচির আওতায় সম্প্রতি শ্রীলঙ্কার প্রতিনিধিদলটি বাংলাদেশে আসে। প্রতিনিধিদলের সঙ্গে আসা হোপ-৮৭ বাংলাদেশের প্রতিনিধি ইকরাম বলেন, চলনবিলের সুবিধাবঞ্চিত শিক্ষিত যুবক-যুবতীদের কম্পিউটার শেখানোই আমাদের উদ্দেশ্য।গত ৩ বছরে প্রায় ৪০০ জনকে প্রশিক্ষণ দিয়ে সনদ দেওয়া হয়েছে। —গুরুদাসপুর প্রতিনিধি