গুলশানে নকিয়ার বিক্রয়কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার গুলশানের পিংক সিটিতে নকিয়ার নতুন ব্র্যান্ডেড বিক্রয়কেন্দ্র চালু হয়েছে। এতে নকিয়ার বিভিন্ন স্মার্টফোনের পাশাপাশি গ্রাহকসেবা পাওয়া যাবে। সম্প্রতি নতুন এ বিক্রয়কেন্দ্র উদ্বোধন করেন নকিয়া ইমার্জিং এশিয়ার কান্ট্রি ম্যানেজার রাদি আহমেদ চৌধুরী। এ সময় তিনি বলেন, গুলশান এলাকার গ্রাহকদের জন্য নকিয়ার চমৎকার সব পণ্য সহজলভ্য করতে চালু হয়েছে এ কেন্দ্র। অনুষ্ঠানে নকিয়া বাংলাদেশের ব্যবসায়িক অংশীদার এবং নকিয়ার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি