গৃহস্থালি প্রযুক্তি-পণ্য নির্মাতা প্রতিষ্ঠান কিনল মাইক্রোসফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহস্থালি প্রযুক্তি-পণ্য ও বিনোদননির্ভর পণ্য তৈরির জন্য মাইক্রোসফট নতুন নতুন পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি ‘আইডি৮ গ্রুপ আর২ স্টুডিও’ নামের একটি প্রতিষ্ঠানকে কিনেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি বিনোদন ও গৃহস্থালি প্রযুক্তি নির্মাণ করে থাকে। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। ২০১১ সালে সিলিকনভ্যালির ‘আইডি৮ গ্রুপ আর২ স্টুডিও’ নামের এ সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বের বৃহত্তম অনলাইন রিটেইলার আমাজনের কর্মকর্তা ব্লেক ক্রিকোরিয়ান। সম্প্রতি ‘আইডি৮ গ্রুপ আর২ স্টুডিও’ গুগল অ্যান্ড্রয়েডের জন্য একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছে যার মাধ্যমে স্মার্টফোন ব্যবহার করে ঘরের আলো ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়।জানা গেছে, ব্লেক ক্রিকোরিয়ান আর তাঁর দল মাইক্রোসফটের হয়ে কাজ করবেন। এছাড়াও প্রতিষ্ঠানটির বেশ কিছু পেটেন্টের মালিকানাও কিনেছে মাইক্রোসফট।মাইক্রোসফট ও আইডি৮ গ্রুপ আর২ স্টুডিও কোন পক্ষ থেকেই অর্থ ও চুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।