গেটওয়ের ল্যাপটপ বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্পিউটার ব্র্যান্ড গেটওয়ের পণ্যের পরিবেশক হলো এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেড। সম্প্রতি পাঁচটি মডেলের ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ইসি ১৪ ডি সিরিজটি এসেছে বিল্ট ইন ডিভিডি রাইটার দিয়ে। দাম ৪৯ হাজার ৮০০ টাকা। এ ছাড়া বিভিন্ন বৈশিষ্ট্যযুক্ত এলটি ২১ মডেলটির দাম ২৯ হাজার ৮০০, এনভি ৪৪ মডেলের দাম ৪৬ হাজার ৮০০, কোর আই ৩ প্রসেসরসহ এনভি ৪৯ সি মডেলের দাম ৫৩ হাজার ৮০০ এবং কোর আই ৫ প্রসেসরযুক্ত এনভি ৫৯ সি মডেলের দাম ৫৯ হাজার ৮০০ টাকা। —বিজ্ঞপ্তি