গেম কনসোলের ওপর নিষেধাজ্ঞা তুলছে চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক যুগের বেশি সময় ধরে ভিডিও গেম কনসোলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সরিয়ে নিতে পারে চীন। শিশুদের মানসিক ও শারীরিকভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে ভিডিও গেম কনসোলের নেতিবাচক ভূমিকা থাকাতে পারে বলে ২০০০ সালে এ নিষেধাজ্ঞা জারি করেছিল চীন সরকার। খবর রয়টার্সের।চায়না ডেইলি পত্রিকায় এক খবরে বলা হয়, ভিডিও গেম কনসোলের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বর্তমান চীন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। ইতিমধ্যে ভিডিও গেম কনসোল নির্মাতা সনি ও নিনটেনডোর কনসোল চীনে অনুমোদনও পেয়েছে। তবে সনি ও নিনটেনডো কর্তৃপক্ষ এ বিষয়ে মুখ খুলতে নারাজ।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, চীনে ভিডিও গেম খুবই জনপ্রিয়। ভিডিও গেম কনসোলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে ভিডিও গেমের বাজার বাড়বে।