গেম খেলার নতুন মুঠোফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজারে এসেছে ভিএস অ্যান্ড মির নতুন মুঠোফোন গেমবয়। এটি গেম খেলার জন্য বিশেষ উপযোগী। এতে আছে ১০০ গেম, যা আপনি খেলতে পারবেন যখন খুশি। মুঠোফোনটিতে তিন ইঞ্চি পর্দা, লাউড স্পিকার, দুটি সিমকার্ড ব্যবহারের সুবিধা, এফএম রেডিও, এমপি ফোর প্লেয়ার, ব্লুটুথ, ক্যামেরা ইত্যাদি আছে। এটি এনেছে ট্যাং ইলেকট্রনিক্স লি.। দাম চার হাজার ৫০০ টাকা, সঙ্গে দুই গিগাবাইটের মেমোরি কার্ড।—বিজ্ঞপ্তি