গেম খেলার নতুন ল্যাপটপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসুসের জি৫৩এসডব্লিউ মডেলের নতুন ল্যাপটপ কম্পিউটার পাওয়া যাচ্ছে। এটি গেম খেলার বিশেষ উপযোগী। এতে অফিসের কাজ থেকে শুরু করে ভিডিও, গ্রাফিক্স এবং উচ্চমানের গেম খেলাসহ অনেক কাজ করা যায়। এতে ২ গিগাহার্টজ গতির কোরআই৭ প্রসেসর, ১৫.৬ ইঞ্চি মনিটর, ৮ গিগাবাইট র্যাম, ব্লু-রে কম্বোড্রাইভ, ১ টেরাবাইট হার্ডডিস্ক, ১.৫ গিগাবাইট ভিডিও মেমোরি, ব্লু-টুথ, ওয়েবক্যাম ইত্যাদি আছে। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা এই ল্যাপটপের দাম এক লাখ ২৫ হাজার টাকা। —বিজ্ঞপ্তি