গেম খেলার মাদারবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসুসের পি৮পি৬৭-এম প্রো মডেলের নতুন একটি মাদারবোর্ড বাজারে এসেছে। এটি গেম খেলার বিশেষ উপযোগী। এতে দ্বিতীয় প্রজন্মের কোরআই-৭, ৫ বা ৩ প্রসেসর ব্যবহার করা যায়। ফ্যান ছাড়া হিটসিঙ্ক আছে। এতে আরও আছে ল্যানকার্ড, ৮-চ্যানেলের এইচডি অডিও, দুটি ইউএসবি ৩.০ এবং ১৪টি ইউএসবি ২.০ পোর্ট। এর দাম ১২ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি