গেম দল গঠন করল গিগাবাইট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের উদ্যোগে গিগাবাইট গেম দল গঠিত হয়েছে। বাংলাদেশে অনুষ্ঠিত বিভিন্ন গেমস প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনকারীদের নিয়ে এই দল গঠন করা হয়। গিগাবাইট গেম দলের সদস্যদের হাতে জার্সি তুলে দেন স্মার্ট টেকনোলজিসের মহাব্যবস্থাপক জাফর আহমেদ ও গিগাবাইট পণ্য ব্যবস্থাপক খাজা মোহাম্মদ আনাস খান। ৩৫ সদস্যের এই দল ভবিষ্যতে দেশের বিভিন্ন প্রতিযোগিতায় প্রযুক্তি পণ্যনির্মাতা গিগাবাইটের নামে দলগতভাবে অংশগ্রহণ করবে। —বিজ্ঞপ্তি