গেম পোর্টাল চালু করল এমসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমসিসির গেম পোর্টাল থেকে পছন্দের গেম খেলার সুবিধা থাকছে
এমসিসির গেম পোর্টাল থেকে পছন্দের গেম খেলার সুবিধা থাকছে

দেশে প্রথমবারের মতো ‘টুটু দি রাব্বিট’ নামে একটি গেম পোর্টাল চালু করেছে অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান এমসিসি। এই পোর্টাল থেকে ব্যবহারকারীরা কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট বা মোবাইল থেকে বিনামূল্যে পছন্দের গেম খেলতে পারবেন। এ ছাড়াও কাঙ্ক্ষিত গেম অনুসন্ধানও করা যাবে এই পোর্টাল থেকে।
এমসিসি জানিয়েছে, বর্তমানে বিশ্বব্যাপী প্রায় ১৭৪ কোটি ৭০ লাখ গেমার রয়েছে, যার মধ্যে শুধু মোবাইল ডিভাইসে গেম খেলেন ১২০ কোটি মানুষ। বিশের ৭০ শতাংশ গেমই স্মার্টফোনের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। ২০১৬ সাল নাগাদ বিশ্বব্যাপী গেম ইন্ডাস্ট্রির বাজার ২ হাজার ৩৯০ কোটি ডলারে পৌঁছাবে। মোবাইল গেমের এই জনপ্রিয়তায় দেশের গেম ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নিতে নতুন উদ্যোগ নিয়ে এলো এমসিসি লিমিটেড। এইচটিএমএল-৫ ভিত্তিক অনলাইন গেম পোর্টাল চালু করল এমসিসি।

এমসিসি লিমিটেডের প্রধান নির্বাহী আশ্রাফ আবির বলেন, বাংলাদেশে বিকাশমান গেমশিল্পে দেশের তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে চাই এমসিসি লিমিটেড। এই পোর্টালটি ভবিষ্যতে গেম ডেভেলপারদের এইচটিএমএল-৫ নির্ভর গেমের অন্যতম প্ল্যাটফর্মে পরিণত হবে। গেম শিল্প নিয়ে আরো ব্যাপকভাবে কাজ করবে এমসিসি।
এইচটিএমএল-৫ নির্ভর নতুন এই গেম পোর্টালটিতে বেশ কিছু জনপ্রিয় গেম পাওয়া যাচ্ছে। গেম পোর্টালটিতে যাওয়া যাবে www.tututherabbit.com লিঙ্ক থেকে।