গেমস প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৩ থেকে ৫ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৬ প্রাঙ্গণে ‘গিগাবাইট জি১ গেমিং প্রতিযোগিতা ২০১৬’ আয়োজন করা হবে। প্রতিযোগিতাটিতে একক গেমারদের জন্য ফিফা ১৬, এনএফএস এমডব্লিউ, স্ট্রিট ফাইটার ভি এবং দলীয় অংশগ্রহণকারীদের জন্য কল অব ডিউটি ৪ থাকছে। বিজয়ীদের জন্য আর্থিক পুরস্কারের ব্যবস্থা থাকবে। নির্দিষ্ট ফির বিনিময়ে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। (www.facebook.com/groups/clubg1gaming)
বিজ্ঞপ্তি