গেমারদের জন্য বিএমডব্লিউ’র মাউস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেমারদের জন্য বিশেষ নকশার একটি গেমিং মাউস তৈরি করেছে বিএমডব্লিউ গ্রুপ ডিজাইনওয়ার্কসইউএসএ। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, ‘লেভেল ১০ এম’ নামের এই মাউসটি গেম খেলার সময় গেমারদের ‘বিএমডব্লিউ’ ব্র্যান্ডের গাড়ি চালানোর মতই অভিজ্ঞতা দেবে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।বিএমডব্লিউ মাউসটির গেমারের হাত ঠান্ডা রাখবে কারণ এতে ব্যবহূত হয়েছে হাত ঠান্ডা রাখার বিশেষ পদ্ধতি। এছাড়াও মাউসটির উচ্চতা কমানো-বাড়ানোর বিশেষ ব্যবস্থা রয়েছে। মাউসটির কি প্রোগ্রাম করে রাখা যায়। মাউসটির সঙ্গে যে সফটওয়্যার যুক্ত করা রয়েছে তা গেমের ভিজ্যুয়াল অনুসারে কাজ করতে পারে। মাউসটিতে বিভিন্ন রংয়ের বাতিও জ্বলে। ইউরোপ, যুক্তরাষ্ট্র ও এশিয়ার অনলাইন স্টোর ও কম্পিউটার হার্ডওয়্যারের দোকানে এ মাউসটি শিগগিরই পাওয়া যাবে। এর দাম পড়বে ৯৯ ডলার।