গেমারদের জন্য মনিটর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনিটর সিএইচ ৭১১
মনিটর সিএইচ ৭১১

গেমারদের জন্য কোয়ান্টাম ডট প্রযুক্তির বাঁকানো মনিটর বাজারে আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। ‘সিএইচ ৭১১’ নামের মনিটরটি এবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ‘সিইএস ২০১৭’ তে উন্মুক্ত করা হবে। এই মনিটরে গেমার গেম খেলার দুর্দান্ত অভিজ্ঞতা পাবেন।

‘সিএইচ ৭১১’ মনিটর ২৭ ইঞ্চি ও ৩১ দশমিক ৫ ইঞ্চি সংস্করণে পাওয়া যাবে। মনিটর দুটির ভিউয়িং অ্যাঙ্গেল হবে ১৭৮ ডিগ্রি। দুটি সংস্করণেই কিউএইচডি বা ২৫৬০ বাই ১৪৪০ পিক্সেল রেজুলেশন পাওয়া যাবে। এর কোয়ান্টাম ডট প্যানেলে আরও বেশি রং দেখাতে পারে। মনিটর উলম্ব ও অনুভূমিকভাবে রাখা যায়।

এবারের সিইএসে ‘সিএইচ ৭১১’ ছাড়াও সিএফজি ৭০ ও সিএফ ৭৯১ মডেলের বাঁকানো ডিসপ্লের কোয়ান্টাম ডট প্রযুক্তির টিভি প্রদর্শন করবে স্যামসাং। এই মডেল দুটি গত বছরে আইএফএ শোতে প্রদর্শন করেছিল প্রতিষ্ঠানটি। বাঁকানো ডিসপ্লে ছাড়াও উচ্চ রেজুলেশনের কোয়ান্টম ডট প্রযুক্তির মনিটর এবারের সিইএস শোতে দেখাবে প্রতিষ্ঠানটি। এর মধ্যে আছে ২৮ ইঞ্চি মাপের ইউএইচ ৭৫০ ও ২৩ দশমিক ৮ ইঞ্চি ও ২৭ ইঞ্চি মাপের এসএইজ ৮৫০ মডেল।


স্যামসাং ইলেকট্রনিকসের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট সিওগি কিম বলেন, এখনকার মাল্টিমিডিয়া গ্রাহকদের কাছে আধুনিক প্রযুক্তির প্রত্যাশা ও চাহিদা প্রচুর। এ বছরের লাইনআপে কোয়ান্টম ডটের বাঁকানো মনিটরগুলো দারুণ নকশা, উন্নত রং ও গভীর কনট্রাস্ট ব্যবহার করা হয়েছে। তথ্যসূত্র: এনডিটিভি।