গেমারদের জন্য হেডফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিল সিরিজের সাইবেরিয়া ভি-থ্রি হেডফোন
স্টিল সিরিজের সাইবেরিয়া ভি-থ্রি হেডফোন

গেমারদের জন্য স্টিল সিরিজের সাইবেরিয়া ভি-থ্রি হেডফোন দেশের বাজারে নিয়ে এসেছে কম্পিউটার সোর্স। তুলতুলে এয়ার কুশন, ইলাস্ট্রেটেড হেডব্যান্ড, মিউট বাটন এবং রিট্র্যাক্টেবল মাইক হেডফোনটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। 

রিট্র্যাক্টেবল মাইক থাকায় সব সময় এটি মুখের কাছে ঝুলে থেকে অস্বস্তি হয় না। একই সঙ্গে প্রয়োজন মতো টেনে বের করে মুখ বরাবর নিয়ে আসা যায়। এর এয়ারফোনের রেসপন্স ফ্রিকোয়েন্সি ১০-২৮ হাজার হার্ডজ, সেন্সিভিটি ৮০ ডিবি এবং মাইক্রোফোনের রেসপন্স ফ্রিকোয়েন্সি ৫০-১৬ হাজার হার্ডজ। 

হেডফোনটি উইন্ডোজ, ম্যাক এবং অ্যান্ড্রয়েড সব অপারেটিং সিস্টেমেই চলে। এমনকি এটি পিসির পাশাপাশি এক্সবক্স, পিএস থ্রি-তে সংযুক্ত করা যায় অনায়াসে। এর সঙ্গে রয়েছে এক্সটেনডেবল ক্যাবল। 

সাদা ও কালো দুই রঙের বিশেষ এই হেডফোনটির মূল্য ১১ হাজার টাকা। (বিজ্ঞপ্তি)