গেমিং প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনামূল্যে গেমিং প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ দিচ্ছে গিগাবাইট। ২২ ফেব্রুয়ারি শুক্রবার থেকে ঢাকায় জাতীয় সামরিক জাদুঘরে অনুষ্ঠিতব্য ‘কিউবি ল্যাপটপ মেলা’য় গেমাররা প্রতিযোগিতায় অংশ নেবার সুযোগ পাবেন। বিজয়ী পাবেন ২০ হাজার টাকা মূল্যের পুরস্কার।গেমিং প্রতিযোগিতায় কল অব ডিউটি, ফিফা ১১ এবং নিড ফর স্পিড এই তিনটি গেম খেলার সুযোগ থাকবে। গেমাররা বিনামূল্যে নাম তালিকাভূক্ত করে মেলায় গিগাবাইটের প্যাভিলিয়নে এ গেম খেলতে পারবেন।গেমিং প্রতিযোগিতা প্রসঙ্গে গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা আনাস খান জানিয়েছেন, কিউবি ল্যাপটপ মেলায় গেম প্রতিযোগিতার পাশাপাশি চলতি বছরের ১ মার্চ থেকে ৬ মার্চ রাজধানীর বিসিএস কম্পিউটার সিটি মার্কেটে অনুষ্ঠিত হবে গিগাবাইট গেমিং কনটেস্ট ২০১৩। বিজয়ীরা পাবেন ৭০ হাজার টাকা মূল্যের বিভিন্ন উপহার। কিউবি ল্যাপটপ মেলার গেমিং প্রতিযোগিতার সময় গিগাবাইট গেমিং কনটেস্ট ২০১৩ প্রতিযোগিতার নিবন্ধন করা যাবে। স্মার্ট টেকনোলজিস লিমিটেড এর উদ্যোগে আয়োজিত এ গেমিং প্রতিযোগিতায় মোট ৫টি ইভেন্টে একক ও দ্বৈতভাবে অংশগ্রহণের সুযোগ পাবেন প্রতিযোগীরা।প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম জানতে ও অন্যান্য তথ্য পেতে যেতে হবে এ লিংকটিতে https://www.facebook.com/SmartTechnologiesBD