গেমিং প্রতিযোগিতার নিবন্ধন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ থেকে ৬ মার্চ রাজধানীর বিসিএস কম্পিউটার সিটিতে হতে যাচ্ছে কম্পিউটারে গেমের প্রতিযোগিতা ‘গিগাবাইট গেমিং কনটেস্ট ২০১৩’। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের আয়োজক। এতে পাঁচটি গেমে একক ও দ্বৈতভাবে অংশ নেওয়া যাবে। গেমগুলো হচ্ছে ফিফা ১১, কল অব ডিউটি ৪, কাউন্টার স্ট্রাইক, নিড ফর স্পিড এবং ডিফেন্স অব অ্যানশিয়েন্ট। আগ্রহীদের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধনের সুযোগ রয়েছে। বিস্তারিত : www.facebook.com/smarttechnologiesbd। —বিজ্ঞপ্তি