গেমের জন্য গ্রাফিক্স কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসুস ব্র্যান্ডের ইএএইচ৫৭৫০ফর্মুলা/ ২ডিআই/১জিডি৫ মডেলের হাই-অ্যান্ড গেমিং গ্রাফিক্স কার্ড বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। এটিআই রেডিয়ন এইচডি৫৭৫০ গ্রাফিক্স ইঞ্জিনের পিসিআই এক্সপ্রেস ২ দশমিক ১ বাস স্ট্যান্ডার্ডের এ গ্রাফিক্স কার্ডে রয়েছে ১ গিগাবাইট জিডিডিআর৫ ভিডিও মেমোরি, ১২৮-বিট মেমোরি ইন্টারফেস, ২৫৬০ বাই ১৬০০ পিক্সেল ডিভিআই রেজ্যুলেশন, এইচডিএমআই আউটপুট এবং এটিআই ক্রসফায়ার, এইচডিসিপি, মাইক্রোসফট ডাইরেক্টএক্স ১১ ইত্যাদি সুবিধা। দাম ১১ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি