গেমের হেডসেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটারে গেম খেলা কার না পছন্দ! কিন্তু অনেক সময় গেম খেলতে গিয়ে বাইরে থেকে আসা বিভিন্ন শব্দ মনোযোগে ব্যাঘাত ঘটায়। সম্প্রতি আসুস এ বিষয়টি মাথায় রেখে একটি হেডসেট তৈরি করেছে, যার নাম ‘আরওজি ভলক্যান এএনসি’। পেশাদার মানের গেমারদের জন্য বিশেষভাবে তৈরি এই যন্ত্রটি মনোযোগে ব্যাঘাত ঘটাতে পারে, এমন সব শব্দ ফিল্টারের মাধ্যমে ৮৫ শতাংশ দূর করতে সক্ষম। আসুস-এর (ইন্ডিয়া) কমপোনেন্ট বিজিনেসের কান্ট্রি হেড বিনয় শেঠি বলেন, নতুন এই গেমিং হেডসেটটি বেশ হালকা। এটি নরম ফোম ও জাপানি প্রোটিন লেদার দিয়ে তৈরি, যা ব্যবহারকারীদের জন্য আরামদায়ক হবে। আর এটি ভাঁজ করে রাখা যায় বলে সহজেই বহনযোগ্য। এতে রয়েছে ৪০ মিলিমিটার হেডফোন ড্রাইভ, যা অডিও শুনতে সাহায্য করবে। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে প্রদীপ সাহা