গেস্টরুম সমাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকের বাড়িতেই গেস্টরুম—
মানে হলো সবচেয়ে ‘বেস্ট’ রুম!
গেস্ট এসে রেস্ট পায়
তোয়ালে ও পেস্ট পায়!
ফ্যান পায়, কেউ পায় এসিও
খাতিরটাতির পায় বেশি ও!

ভার্সিটি হলে এটা খাটে না
ছাত্র যখন রুমে আঁটে না
গেস্টরুমে ঠেলবে
বিপদে যে ফেলবে
গেস্টরুম মানে যেন বস্তি
আছে আরও নানা অস্বস্তি!

আছে নানা পলিটিকস সেখানে
অভিযোগগুলো নেয় কে কানে?
এভাবেই চলবে
কেউ কিছু বলবে?
বললেই জোটে ঘাড়ধাক্কা
মেহমানদারিটুকু পাক্কা!