গোপন দ্বীপে হ্যাকাথন!
`কাম হ্যাক উইথ ইউএস হ্যাকাথন' নামে ফিলিপাইনের কোনো একটি দ্বীপে হ্যাকিং ম্যারাথন আয়োজন করছেন ওয়াল্টার হেক নামের কুয়ালালামপুরের একজন উদ্যোক্তা। হ্যাকিং কোড লেখার গোপন এই আয়োজনের জন্য এক ডজন প্রোগ্রামারকে বাছাই করবেন তিনি। দুই মাসের এই আয়োজনে হ্যাকারকে নির্জন দ্বীপে সময় কাটাতে হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।ম্যারাথনের দেৌড়ের মত দীর্ঘদিনের এই আয়োজনটিকে তাই বলা হচ্ছে `হ্যাকাথন'। হ্যাকাথনের জন্য আবেদন চাওয়ার এক ঘণ্টার মধ্যেই ৪ হাজারের বেশি আবেদন পেয়েছেন হেক। এখন চূড়ান্ত প্রতিযোগী বাছাই করবেন তিনি।এ হ্যাকাথনে অংশ নিতে আবেদনকারীকে নিজেদের কাজের বিস্তারিত জানিয়ে আবেদন করেছেন। নির্জন দ্বীপে কিভাবে সময় পার করতে চান ও কি ধরনের কোড নিয়ে কাজ করতে চান তা আবেদনপত্রে উলে্লখ করতে হয়েছে। এই আবেদনপত্র থেকে বাছাই করা হবে চূড়ান্ত ১২ জন প্রতিযোগীকে। প্রতিযোগীদের জন্য শর্ত হচ্ছে-দ্বীপে হ্যাকথন চলার সময় পরস্পরের সঙ্গে সহযোগিতা ও মনস্তাত্ত্বিক বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে টিকে থাকতে হবে। দ্বীপটিতে বাস করার জন্য রূপক অর্থে এক ধরনের `ফি' বা খরচ জোগাতে হবে প্রতিযোগীদের। দ্বীপটিতে নিজ দায়িত্বে পঁেৌছানোর পর শুধু কোড নিয়ে ভাবলেই চলবে। কারণ সব দায়িত্ব তখন নিয়ে নেবে আয়োজনকারী। ওয়াল্টার হেক জানিয়েছেন, `আমি নিজে আলাস্কায় একটি বিশেষ প্রকল্পে কাজ করেছিলাম। তাই এ বিষয়টি অনেক মজার হবে বলেই আমি মনে করি। হ্যাকারদের নিরিবিলি কাজের পরিবেশ নিশ্চিত হবে।' দ্বীপবাসী প্রোগ্রামারকে অবশ্য তার বিদু্যত্ ব্যবস্থা বা ইন্টারনেট সংযোগের চিন্তা করতে হবে না বলেই আয়োজকেরা নিশ্চিত করেছেন।