গোপনে গেম কন্ট্রোলার প্রকল্প চালাচ্ছে অ্যাপল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের পরবর্তী পণ্য কী হবে, তা নিয়ে প্রযুক্তি বিশ্লেষকেরা নানা রকম ধারণা পোষণ করেন। তবে অ্যাপল সাধারণত তাদের পণ্য নিয়ে আগেভাগে একেবারেই মুখ খোলে না। অ্যাপল আইওএস অপারেটিং সিস্টেমে চালিত গেম কন্ট্রোলার তৈরি করছে বলে সম্প্রতি গুজব রটেছে। বরাবরের মতো নতুন পণ্যটির বিষয়ে চুপ রয়েছে অ্যাপল। অ্যাপলের এ গেম কন্ট্রোলারটি সম্পর্কে তথ্য দিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট আনন্দটেক। গেম কন্ট্রোলার বিষয়ে ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে পণ্যটি এখনো অ্যাপলের পরীক্ষাগারে রয়েছে, তাই শিগগিরই হয়তো এটি বাজারে আসছে না। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের পারফর্মেন্স গেম কন্ট্রোলারের প্রায় কাছাকাছি চলে আসায় গেম কন্ট্রোলারের বিষয়টি তৈরির পরিকল্পনা করেছে অ্যাপল।