গোপালগঞ্জে ওয়াইম্যাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলালায়নের তারহীন দ্রুতগতির ওয়াইম্যাক্স ইন্টারনেট আনুষ্ঠানিকভাবে গোপালগঞ্জে চালু হয়েছে। গতকাল সোমবার গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে এক অনুষ্ঠানে বাংলালায়নের প্রধান সমন্বয় কর্মকর্তা আজহার এইচ চৌধুরী ও প্রধান বিপণন কর্মকর্তা জি এম ফারুক খান এ ঘোষণা দেন।

আজহার এইচ চৌধুরী বলেন, ইতিমধ্যে গোপালগঞ্জ শহরে বাংলালায়নের সেবা পাওয়া যাচ্ছে। কয়েক মাসের মধ্যে নেটওয়ার্কের আওতা আরও বাড়বে। জি এম ফারুক খান বলেন, বাংলালায়ন চতুর্থ প্রজন্মের (ফোরজি) নেটওয়ার্ক নিয়ে গোপালগঞ্জে এসেছে। এই অঞ্চলের তথ্যপ্রযুক্তি, কৃষি ও মৎস্যসম্পদ উন্নয়নে এ উদ্যোগ যেমন ভূমিকা রাখবে, তেমনি এখানে আউটসোর্সিংয়ের প্রসারও ঘটবে।

প্রসঙ্গত, এক বছর ধরে গোপালগঞ্জ শহরে সীমিত আকারে বাংলালায়নের ওয়াইম্যাক্স নেটওয়ার্ক চালু ছিল। —গোপালগঞ্জ প্রতিনিধি