গোপালগঞ্জে মজিলার আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে মুক্ত ওয়েবের ধারণাকে ছড়িয়ে দিতে গোপালগঞ্জে ‘মজিলা মেকার পার্টি’র আয়োজন করেছে মজিলা বাংলাদেশ। আজ ২১ আগস্ট গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে অনুষ্ঠিত হবে মুক্ত ওয়েববিষয়ক সেমিনার। এতে ওয়েবসাইট তৈরির নানা পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে। আগামীকাল গোপালগঞ্জ মডেল পলিটেকনিক ইনস্টিটিউটে ফায়ারফক্স অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে হবে উন্মুক্ত কর্মশালা। কর্মশালায় ফায়ারফক্স ওএস, মোবাইলভিত্তিক ওয়েব অ্যাপ্লিকেশন, ফায়ারফক্স ওএস অ্যাপ্লিকেশন তৈরির বিষয়গুলো শেখানো হবে। —বিজ্ঞপ্তি