গোলটেবিল বৈঠকে ই-কমার্স খাতের ভ্যাট প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ই-কমার্স খাতের উন্নয়নে দেশীয় উদ্যোক্তাবান্ধব নীতিমালা প্রণয়ন করতে হবে। এ ছাড়া ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ই-কমার্সে আরোপিত ৪ শতাংশ মূসক (ভ্যাট) প্রত্যাহার করে নিতে হবে। ১৭ জুন রাজধানীর দ্য ডেইলি স্টার মিলনায়তনে বেসিস ই-কমার্স জোট আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব দাবি তুলে ধরেন।

বেসিসের সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আলোচনা করেন সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, আইএসপিএবির সভাপতি এম এ হাকিম, মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মাদ কামাল, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, ডেইলি স্টারের স্পেশাল সাপ্লিমেন্ট এডিটর শাহনুর ওয়াহিদসহ অনেকে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পড়েন বেসিস ই-কমার্স জোটের আহ্বায়ক এ কে এম ফাহিম মাশরুর। তিনি বলেন, বহুজাতিক কোম্পানিগুলোর ব্যাপক বিনিয়োগ ই-কমার্স খাতে স্থানীয় উদ্যোক্তাদের হটিয়ে দিচ্ছে, এতে অচিরেই এ খাত বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় নীতিমালা বানিয়ে স্থানীয় উদ্যোক্তাদের সহায়তা করা জরুরি। এই আয়োজনে সহযোগিতা করে আইবিপিসি, মাস্টারকার্ড ও ডেইলি স্টার।
বিজ্ঞপ্তি