গোল্ডবার্গের এক বছর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০ ও ২১ এপ্রিল কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে দেশি মোবাইল ফোন ব্র্যান্ড গোল্ডবার্গের এক বছর পূর্তি অনুষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার রহমান খান, খান সন্স গ্রুপের পরিচালক সারিতা রহমান ও শরমিতা রহমান, গোল্ডবার্গের প্রধান বিক্রয় কর্মকর্তা রাসেল আহমেদ এবং শতাধিক পরিবেশক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আবরার রহমান খান বলেন, ‘আমরা প্রতিশ্রুতি অনুযায়ী গ্রাহকসেবা কেন্দ্র স্থাপন এবং ৬৪ জেলাতেই আমাদের পরিসর বিস্তৃত করতে পেরেছি।’ সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন বিভাগে গোল্ডবার্গের কর্মকর্তা-কর্মচারী ও পরিবেশকদের পুরস্কার প্রদান করা হয়।
বিজ্ঞপ্তি