গোল্লা ভাইয়ার কাছে জানতে চাই
প্রশ্নটি পাঠিয়েছে সামিহা ইসলাম। ও খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
প্রশ্ন: কার্টুন দেখা কি ক্ষতিকর?
গোল্লা ভাইয়ার উত্তর
প্রিয় সামিহা, তুমি কি অনেক অনেক কার্টুন দেখো? নাকি অল্প অল্প? তুমি যদি পড়াশোনা না করে সারা দিন শুধু কার্টুন দেখো, তাহলে বাসার বড়রা কী বলেন? নিশ্চয়ই বকা দেন? আর যদি তুমি পড়াশোনা শেষ করে তারপর কার্টুন দেখো, তাহলে নিশ্চয়ই বড়রা কিছুই বলেন না, তাই না? এবার নিশ্চয়ই বুঝেছ, আগে পড়াশোনা, তারপর কার্টুন। আরেকটা কথা, অনেকক্ষণ ধরে কার্টুন দেখলে কিন্তু চোখের ওপরও চাপ পড়ে। তুমি নিশ্চয়ই খেয়াল করেছ, অনেকক্ষণ ধরে কার্টুন দেখলে চোখ কেমন যেন খচখচ করে।
তাই বলি, কার্টুন অবশ্যই দেখবে, তবে তা নিয়ম মেনে।
গোল্লা ভাইয়ার কাছে তোমরা যদি কিছু জানতে চাও, তবে চিঠি পাঠাও এই ঠিকানায়—
গোল্লা ভাইয়ার কাছে জানতে চাই, গোল্লাছুট, প্রথম আলো
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা