গোল্লা ভাইয়ার কাছে জানতেচাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: চুইংগাম কি হজম হয়?

প্রশ্নটি পাঠিয়েছেরাইশা, খুলনা

উত্তর: ইতিহাস বলে, মানুষ প্রায় নয় হাজার বছর ধরে চুইংগাম চিবোচ্ছে। কুসংস্কার আছে, চুইংগাম গিলে ফেললে তা সাত বছর পর্যন্ত হজম না হয়েই নাড়িভুঁড়ির মধ্যে থেকে যায়। তবে গবেষকেরা জানাচ্ছেন ভিন্ন কথা। তাঁদের মতে, চুইংগাম বেইজের সঙ্গে নরমকারক উপাদান, সুগন্ধ, মিষ্টিকারক উপাদান এবং শস্য সিরাপ মিশিয়ে চুইংগাম তৈরি করা হয়। গাম, অর্থাৎ চুইংগাম বেইজ ছাড়া এর অন্যান্য সব উপাদানই মুখের লালার সঙ্গে দ্রবীভূত হয়ে যায়। তাই সাত বছর ধরে গাম পেটের নাড়িভুঁড়ির মধ্যে থাকার গল্প শুধুই কুসংস্কার ছাড়া আর কিছুই হতে পারে না। যদি ভুল করে গাম চিবানোর পর গিলেও ফেলে, তা দেহের অন্যান্য বর্জ্যের মতোই জায়গা খুঁজে নেবে তোমার টয়লেটে।

তবে এটাও সত্যি, বেশি চুইংগাম খেলে শরীরের ক্ষতি হয়। চুইংগাম মুখের লালা উৎপাদনের হার বাড়ায়, যা মুখের স্বাস্থ্য ও সতেজ নিঃশ্বাসের নিশ্চয়তা দেয়। এর ক্ষতিকর দিকগুলো হলো মিষ্টিহীন চুইংগামে ব্যবহূত সর্বিটল, সিনামন ইত্যাদি সুগন্ধি ব্যবহারের কারণে মুখে ঘা হতে পারে। আবার অতিরিক্ত চুইংগাম চিবানোর কারণে রক্তে পারদের উচ্চহার, দাঁতের নানা রোগসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই একটু বুঝেশুনে চুইংগাম খাওয়া ভালো।

গোল্লা ভাইয়ার কাছে তোমরা যদি কিছু জানতে চাও, তবে চিঠি পাঠাও এই ঠিকানায়—

গোল্লা ভাইয়ার কাছে জানতে চাই, গোল্লাছুট

প্রথম আলো

সিএ ভবন, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা