গোল্লাভাইয়ার কাছে জানতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অন্য কাউকে হাই তুলতে দেখলে আমরা হাই তুলি কেন?
প্রশ্নটি করেছে ইকরাম হাসান। সে পড়ে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ষষ্ঠ শ্রেণীতে।
গোল্লাভাইয়ার উত্তর
বাহ, মজার প্রশ্ন তো!
সব সময় যে ব্যাপারটা এমন হয়, তা কিন্তু না। তবে এটা ঠিক, বেশির ভাগ সময়ই অন্য কাউকে হাই তুলতে দেখলে আমাদের হাই ওঠে। বিজ্ঞানীরা বলছেন, এর কারণ হলো ‘মিরর নিউরন সিস্টেম’ বা মানুষের মস্তিষ্কের অনুকরণ প্রবণতা। যেমন ধরো, বানরের মধ্যে মিরর নিউরন থাকে বলেই বানর অনেক সময় মানুষকে অনুকরণ করে।
মজার ব্যাপার হলো, গবেষণায় দেখা গেছে, ‘হাই তোলা’র কথা ভাবলেও মানুষের হাই ওঠে। এই যে তুমি লেখাটা পড়ছ, পড়তে পড়তেই হয়তো তুমি কয়েকবার হাই তুলে ফেলেছ! কিংবা এখনই হাই তুলবে...!