গোয়ালন্দে তথ্যসেবা কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব ধরনের নাগরিক-সুবিধা গ্রামের মানুষের কাছে পৌঁছে দিতে সম্প্রতি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে তথ্যসেবা কেন্দ্র চালু করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফকিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তথ্যকেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসির উদ্দীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সেলিম খান, নিখিল রায়, পরিমল কুমারসহ অনেকে।—রাশেদ রায়হান, গোয়ালন্দ (রাজবাড়ী)