গ্যাংনাম হলো কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাংনাম
গ্যাংনাম

যুক্তরাজ্যের ডেভন অ্যান্ড কর্নওয়াল পুলিশ স্টেশনের একজন সার্জেন্ট গ্যারি ওয়াটস। কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগের ওয়েবসাইট আর টিভি চ্যানেলগুলোতে তিনি ছিলেন আলোচনার তুঙ্গে। সহকর্মীদের সঙ্গে নিয়ে গ্যাংনাম নেচে একটি ভিডিও তৈরি করেছিলেন পুলিশের এই কর্মকর্তা। উদ্দেশ্য ছিল, একটি প্রতিবন্ধী শিশুর জন্য তহবিল সংগ্রহ করা। অল্প কয়েক দিনেই গ্যারির তৈরি ভিডিও দারুণ জনপ্রিয়তা পেয়েছে। ইউটিউবে ভিডিওটি দেখা হয়েছে লক্ষাধিকবার। তহবিলেও জমা পড়েছিল হাজার খানেক পাউন্ড। কিন্তু কদিন আগে সবাইকে অবাক করে দিয়ে গ্যারি ওয়াটসকে চাকরি থেকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। গ্যারির বিরুদ্ধে ‘অসদাচরণ’-এর অভিযোগ আনা হলেও শহরবাসীর ধারণা, গ্যাংনাম নাচার কারণেই বেচারাকে এই মাশুল দিতে হচ্ছে। গ্যারি অবশ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তাঁর টুইটার অ্যাকাউন্টে। ডেইলিমেইল