গ্যালাক্সি এ সিরিজের সব ফোনই ধাতব কাঠামোর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালাক্সি আলফা
গ্যালাক্সি আলফা

স্যামসাংয়ের গ্যালাক্সি এস সিরিজের স্মার্টফোন বাজারে জনপ্রিয় হয়েছে। এবার ধাতব কাঠামোর স্মার্টফোনের ক্ষেত্রে ‘গ্যালাক্সি এ’ সিরিজ উন্মুক্ত করার কথা ভাবছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং।

সম্প্রতি গ্যালাক্সি সিরিজে ধাতব কাঠামোর স্মার্টফোন গ্যালাক্সি আলফা বাজারে আনার ঘোষণা দিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইলের তথ্য অনুযায়ী, গ্যালাক্সি এ সিরিজের প্রথম স্মার্টফোন হচ্ছে এই গ্যালাক্সি আলফা। পরবর্তীতে এই সিরিজে আরও নতুন স্মার্টফোন আনবে প্রতিষ্ঠানটি।

স্যামসাংয়ের অভ্যন্তরীণ সূত্রের বরাতে স্যামমোবাইল দাবি করেছে, গ্যালাক্সি আলফার পাশাপাশি ৯৬০ বাই ৫৪০ পিক্সেল ডিসপ্লে নিয়ে এসএম-এ৩০০, এসএম-এ৫০০, এসএম-এ৭০০ এই তিনটি স্মার্টফোন তৈরি করছে স্যামসাং। এই সিরিজের সবগুলো ফোনই হবে ধাতব কাঠামোর। এতে উন্নত ক্যামেরা সুবিধা থাকবে। এ বছরের শেষদিকে এই স্মার্টফোনগুলোর ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি।