গ্যালাক্সি এস ৪ এখন দেশের বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ মে আনুষ্ঠানিকভাবে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ এবং গ্রামীণফোন যৌথভাবে দেশের বাজারে গ্যালাক্সি এস ফোর স্মার্টফোনটি উন্মুক্ত করেছে। চলতি বছরের ১৪ মার্চ নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আন্তর্জাতিক বাজারে এ স্মার্টফোনটি আনার ঘোষণা দিয়েছিল স্যামসাং।
স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের বাজারে এ স্মার্টফোনটির দাম ৬৭ হাজার ৫০০ টাকা। সাদা ও কালো এ দুটি রঙে হালকা-পাতলা এ স্মার্টফোনটি পাওয়া যাবে। গ্রামীণফোন সেন্টারে এবং স্যামসাং স্মার্টফোন ক্যাফেতে এস ৪ স্মার্টফোনটি বিক্রি হচ্ছে।
অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমনির্ভর গ্যালাক্সি এস ফোর স্মার্টফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ১৬ গিগাবাইট ইন্টারনাল তথ্য সংরক্ষণের সুবিধা। স্মার্টফোনটিতে এয়ার জেশ্চার ও স্মার্ট স্ক্রল নামের দুটি বিশেষ প্রযুক্তিও রয়েছে।