গ্যালাক্সি এস৫ তৈরিতে খরচ ২৫৬মার্কিন ডলার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালাক্সি এস৫
গ্যালাক্সি এস৫

গ্যালাক্সি এস৫ স্মার্টফোন তৈরিতে স্যামসাং সর্বোচ্চ ২৫৬মার্কিন ডলার খরচ করেছে। এই স্মার্টফোনটি ৬০০ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি করছে প্রতিষ্ঠানটি। মার্কিন বাজার গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস সম্প্রতি গ্যালাক্সি এস৫ তৈরির উপাদান ও উত্পাদন খরচ হিসাব করে এ তথ্য জানিয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট রিকোড এ তথ্য প্রকাশ করেছে।
রিকোডের প্রতিবেদনে বলা হয়েছে গ্যালাক্সি সিরিজের আগের স্মার্টফোন এস৪ মডেলটির চেয়ে এস৫ তৈরিতে কিছুটা খরচ বেশি করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। এস৪ তৈরিতে ২৩৭ মার্কিন ডলার খরচ করেছিল স্যামসাং।
স্যামসাংয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি এস৫ স্মার্টফোন তৈরির খরচ প্রকাশ করা হয়নি।
আইএইচএসের বিশ্লেষক অ্যান্ড্রু রাসউইলার এক বিবৃতিতে জানিয়েছেন, এস৪ মডেলটির চেয়ে এস৫ মডেলটিতে অসাধারণ কোনো প্রযুক্তি যুক্ত করেনি স্যামসাং। ফোন তৈরির ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যয় করেছে
ডিসপ্লে মডিউলের ক্ষেত্রে। ডিসপ্লে মডিউলে স্যামসাংয়ের খরচ হয়েছে ৬৩ ডলার। এ ছাড়া ডিআরএএম ও ফ্ল্যাশ মেমোরি মডিউলে সর্বোচ্চ ৩৩ ডলার খরচ হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে স্যামসাংয়ের খরচ হয়েছে মাত্র চার মার্কিন ডলার।
গ্যালাক্সি এস৫ স্মার্টফোনটিতে রয়েছে ২.১ গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর, ফিঙ্গার স্ক্যানার, ১৬ মেগাপিক্সেল, উন্নত ব্যাটারি সুবিধা। বাংলাদেশে গ্যালাক্সি এস৫ এর দাম ৬০ হাজার টাকা।