গ্যালাক্সি এস৫ মিনি আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালাক্সি এস৫ মিনির তথ্য
গ্যালাক্সি এস৫ মিনির তথ্য

গ্যালাক্সি এস৫ স্মার্টফোনটির একটি মিনি বা ছোট সংস্করণ আসছে। গ্যালাক্সি এস৫ এর এ সংস্করণটি হবে পানি-রোধী। স্যামসাং নিউজিল্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। অবশ্য মিনি সংস্করণটির তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।


স্যামসাংয়ের গ্যালাক্সি এস৫ ও গত বছরে বাজারে আসা গ্যালাক্সি এস৪ অ্যাকটিভ সংস্করণ দুটি আইপি৬৭ সনদ পেয়েছে যার অর্থ হচ্ছে এই দুটি মডেল এক মিটার পানির নিচে আধঘণ্টার বেশি সময় ধরে ডুবিয়ে রাখা যাবে তাতে এর কোনো ক্ষতি হবে না। পানি ছাড়াও এই মডেল দুটি ধুলা-বালিও প্রতিরোধ করতে পারে।
স্যামসাং নিউজিল্যান্ড তাদের ওয়েবসাইটে ওয়ারেন্টি বিভাগে এস৫, এস৫মিনি ও এস৪ অ্যাকটিভ পানি ও ধুলা প্রতিরোধী হবে এ তথ্য উল্লেখ করেছে।

বাজার-বিশ্লেষকেরা ধারণা করছেন, গ্যালাক্সি এস৫ মিনিতে থাকবে সাড়ে চার ইঞ্চি মাপের ডিসপ্লে যাতে স্ক্রিনের রেজুলেশন হবে ৭২০ পিক্সেল। এতে থাকবে কোয়াড কোরের স্ন্যাপড্রাগন ৪০০ প্রসেসর, ১.৫
গিগাবাইট র্যাম, পেছনে আট ও সামনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা সুবিধা। এই মিনি সংস্করণটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড কিটক্যাট সমর্থন করবে।

বাজার-গবেষকেরা ধারণা, শিগগিরই গ্যালাক্সি এস৫ স্মার্টফোনটির আরও কয়েকটি সংস্করণ বাজারে ছাড়বে স্যামসাং। এর মধ্যে একটিতে ক্যামেরার ওপর বেশি গুরুত্ব দেবে আর একটির কাঠামো হবে ধাতব।