গ্যালাক্সি ক্যামেরা আনল স্যামসাং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের বাজারে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর গ্যালাক্সি সিরিজের ক্যামেরা আনল দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং।জাপানের ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাজারে প্রতিযোগিতায় নামতেই অ্যান্ড্রয়েড-নির্ভর ক্যামেরা আনার উদ্যোগ নিয়েছে স্যামসাং। চলতি বছরের আগস্ট মাসে গ্যালাক্সি ক্যামেরা বাজারে আনার ঘোষণা দিয়েছিল স্যামসাং। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।স্যামসাং গ্যালাক্সি ক্যামেরায় তারবিহীন প্রযুক্তিতে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ছবি আপলোড করার সুবিধা রয়েছে। কম্পিউটারে আলাদাভাবে যুক্ত করার পরিবর্তে ওয়াই-ফাই বা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে আপলোড করার সুবিধা রয়েছে ১৬ মেগাপিক্সেল সেন্সরযুক্ত গ্যালাক্সি সিরিজের ক্যামেরায়। বাজার গবেষকেরা জানিয়েছেন, স্যামসাংয়ের গ্যালাক্সি ক্যামেরা বাজারে জনপ্রিয়তা পেলে জাপানের ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠানগুলোর জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান ক্যানন, সনি, প্যানাসনিক, নাইকন, অলিম্পাসকে স্যামসাংয়ের সঙ্গে বাজারে লড়তে হবে।স্যামসাং গ্যালাক্সি ক্যামেরার দাম বাংলাদেশি টাকায় প্রায় ৪৫ হাজার টাকা। অবশ্য এ ক্যামেরা বাংলাদেশের বাজারে এখনও আসেনি।