গ্যালাক্সি গিয়ারের জন্য পুরোনো স্মার্টফোনে আপডেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালাক্সি গিয়ার
গ্যালাক্সি গিয়ার

গ্যালাক্সি গিয়ার স্মার্ট ওয়াচ চালানোর সুবিধার্থে বেশ কয়েকটি স্মার্টফোনের মডেলকে এর উপযোগী করে তুলছে স্যামসাং। গ্যালাক্সি গিয়ার স্মার্ট ওয়াচের জন্য সফটওয়্যার আপডেটও আনছে প্রতিষ্ঠানটি।
নতুন সফটওয়্যার আপডেট আনার ফলে পুরোনো মডেলের বেশ কয়েকটি স্যামসাংয়ের স্মার্টফোনে গ্যালাক্সি গিয়ার সমর্থন করবে।
সম্প্রতি গ্যালাক্সি গিয়ার নামের একটি স্মার্টওয়াচ বাজারে এনেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান। ৩০০ মার্কিন ডলার দামের এ হাতঘড়িটি কেবল গ্যালাক্সি নোট থ্রি স্মার্টফোন সমর্থন করে। এ হাতঘড়ি দিয়ে স্মার্টফোনের মতোই কল করাসহ ইন্টারনেট ব্রাউজ ও ইমেইল আদান-প্রদানও করা যায়। এতে রয়েছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম।
স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, নোট থ্রির পাশাপাশি গ্যালাক্সি এস২, এস৩, এস ৪, এস ফোর মিনি, মেগাসহ স্যামসাংয়ের বেশ কয়েকটি মডেলের সঙ্গে এই হাতঘড়ি ব্যবহার করা যাবে। স্মার্টফোনে আসা বিভিন্ন নোটিফিকেশন ও তথ্য গ্যালাক্সি গিয়ার নামের এ হাতঘড়িতেই দেখে নিতে পারবেন ব্যবহারকারীরা। অর্থাত্ স্মার্টফোনের কাজ হাতঘড়িতেই সেরে ফেলা যাবে।