গ্যালাক্সি গ্র্যান্ড ও কোর কিনলে বিশেষ অফার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যালাক্সি সিরিজের গ্র্যান্ড ও কোর স্মার্টফোন দুইটির যেকোনো একটি স্যামসাং স্মার্টফোন ক্যাফে থেকে কিনলে এলইডি টিভি জিতে নেওয়ার বিশেষ অফার ঘোষণা দিয়েছে স্যামসাং বাংলাদেশ। এ ছাড়াও স্মার্টফোনদুটির সঙ্গে দুই হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেবে প্রতিষ্ঠানটি।
গ্যালাক্সি গ্র্যান্ডের দাম ২৯ হাজার ৯০০ টাকা ও গ্যালাক্সি কোরের দাম ২১ হাজার ৯০০ টাকা। স্মার্টফোনদুটি দুই হাজার ৪৯০ ও দুই হাজার ৪৩৩ টাকা মাসিক কিস্তিতেও কেনার সুযোগ রয়েছে। স্যামসাংয়ের বাজারে আনা অ্যান্ড্রয়েডনির্ভর গ্যালাক্সি সিরিজের গ্র্যান্ড ও কোর স্মার্টফোন দুইটি সাদা ও নীল রঙে পাওয়া যাবে। (বিজ্ঞপ্তি)