গ্যালাক্সি গ্র্যান্ড, নিও ও কোরে বিশেষ অফার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালাক্সি গ্র্যান্ড ২
গ্যালাক্সি গ্র্যান্ড ২

গ্যালাক্সি গ্র্যান্ড নিও এবং গ্যালাক্সি গ্র্যান্ড স্মার্টফোন দুটিতে বিশেষ ‘ক্যাশব্যাক’ অফার ঘোষণা দিয়েছে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ।
এক বিজ্ঞপ্তিতে স্যামসাং জানিয়েছে, গ্যালাক্সি গ্র্যান্ড নিও বা গ্যালাক্সি গ্র্যান্ড ২ কিনলে ক্রেতারা দেড় হাজা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। গ্যালাক্সি কোর স্মার্টফোন ক্রেতারাও দুই হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় পাবেন। গ্যালাক্সি গ্র্যান্ড ২ এর বর্তমান দাম ২৬ হাজার ৫০০ টাকা, গ্যালাক্সি গ্র্যান্ড নিওর দাম ২১ হাজার ৯০০ টাকা এবং গ্যালাক্সি কোরের দাম ১৮ হাজার ৫০০ টাকা।
ক্যাশব্যাক বা মূল্যছাড় পেতে স্যামসাং স্মার্টফোন ক্যাফে থেকে গ্যালাক্সি গ্র্যান্ড নিও, গ্যালাক্সি গ্র্যান্ড ২ এবং গ্যালাক্সি কোর কেনার পর সেই সেটের সিরিয়াল নম্বর এসএমএস করতে হবে। ফিরতি এসএমএসে ক্যাশব্যাকের তথ্য পাবেন ক্রেতা।
গ্যালাক্সি গ্র্যান্ড ২ এবং গ্র্যান্ড নিও স্মার্টফোন দুটিতে রয়েছে কোয়াড কোরের প্রসেসর। এই দুটি স্মার্টফোনে ২৬০০ এমএএইচ ও ২১০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যাতে দীর্ঘসময় চার্জ থাকে। গ্যালাক্সি কোরে রয়েছে ১.২ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর ও এক জিবি র্যাম। তিনটি স্মার্টফোন দুই সিম সমর্থন করে।